জাতীয়
চট্টগ্রামে অর্ধেকের বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ফলাফল ঘোষণা হওয়া ১৪টি আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থীসহ মোট ৫৯ জনের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রায় ৬০ শতাংশই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন।
১৬ তারিখ শপথ, ১৮ তারিখেই নতুন সরকার: কার হাতে কোন মন্ত্রণালয়?
শীঘ্রই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওইদিন শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এরপর ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
এর আগে সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী নিজেই। সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সারাদেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। সব তথ্য বিশ্লেষণ শেষে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ–কালের মধ্যেই গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার অথবা শনিবারের মধ্যেই প্রকাশ করা হতে পারে। শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন এক করে দেখা উচিত নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী। মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৯৭ নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ, শপথ শিগগিরই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের (এমপি) নাম-পরিচয় সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন-এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি হয়। এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও আপাতত ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে।
দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মব কালচার চলবে না। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা অবশ্যই যথাযথ ও আইনসম্মত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল-সমাবেশ ও গণতান্ত্রিক কর্মসূচি চলতে পারে, কিন্তু দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে জানান।
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি–ইফতার–তারাবির সময় বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন তিনি।
ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই: শেখ রবিউল আলম
ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবহন খাতের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সতর্ক ও তৎপর রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদ উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা জানান।
ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
আজ সরকারি ছুটির দিনেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর
‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ জাঁকজমক ইফতার এড়ালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী কেবল দুটি ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন। এর মধ্যে ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-ওলামা ও মাশায়েখদের সম্মানে এই আয়োজন করা হবে।