আজ–কালের মধ্যেই গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার অথবা শনিবারের মধ্যেই প্রকাশ করা হতে পারে। শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ বা আগামীকালের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট, আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

ফল ঘোষণার পর থেকেই সন্ধ্যার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অভিযোগ জমা দেন।

এদিকে নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ঢাকা-৮ আসনে পুনরায় ভোট গণনার দাবি জানান।

দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের মূল বিষয় ছিল বাতিল ভোট। এই আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যালট পেপারের একেবারে বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স থাকায় তার পাশের ফাঁকা অংশে অনেক ভোটারের সিল পড়ে। এ কারণে সেসব ব্যালট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু