সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫টি, জামায়াত জোট পেতে পারে ১৩টি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনায় সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন। সাধারণ আসনে দল ও জোটগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে এই আসন বণ্টন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান হিসাব অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা ৩৫টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টিতে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করলেও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মোট আসন সংখ্যা ৭৭। এ হিসেবে সংরক্ষিত নারী আসনের সিংহভাগ বিএনপি জোটের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। তারা কোনো নির্দিষ্ট জোটে যুক্ত হলে একটি করে সংরক্ষিত নারী আসন পেতে পারেন। তবে স্বতন্ত্রদের অবস্থান পরিবর্তনের ওপর নির্ভর করে চূড়ান্ত সংখ্যায় কিছুটা হেরফের হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সে অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমান বিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের ভোটার। তবে দলগুলো সাধারণত তাদের প্রাপ্য আসনের বিপরীতে একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন পড়ে না। সংসদ সচিবালয় থেকে শপথ নেওয়া সদস্যদের তালিকা পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দল বা জোটগুলোকে প্রার্থী তালিকা ইসিতে জমা দিতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে এবং বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। ফলে বর্তমানে ২৯৬টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এসব আসনের ফলাফল ঘোষণা হলে সংরক্ষিত নারী আসনের আনুপাতিক হিসাব পুনর্নির্ধারণ হতে পারে।

ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে মার্চের শেষ নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর