গ্যাস লিকেজ-সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গ্যাস লিকেজ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে নিয়মের মধ্যে আনতে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একসাথে মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে এই আশ্বাস দেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, 'দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। তাই এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়। মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন, আমরা দিবো।'

ত্রাণমন্ত্রী বলেন, 'যা তথ্য পাচ্ছি, তাতে গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণেই বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাই এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি নিয়মিত মনিটরিং ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি সিলিন্ডারের নিরাপত্তা পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ও অব্যবহৃত সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ, এবং গ্যাস সরবরাহের মানদণ্ড কঠোরভাবে মানা হবে।'

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা