জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা তাই নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার বাস্তবতার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।'

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

মন্ত্রী বলেন, 'একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। ভিন্নমত ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার অর্থ শুধু প্রশাসনিক কাঠামো সংস্কার নয়, বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি।'

গ্রামের মানুষের দুর্দশার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, 'এটি কেবল আবেগের বিষয় নয়, বরং একটি বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে গ্রামীণ জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণই সরকারের অগ্রাধিকার।'

সভায় বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, 'এ মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।'

দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলেই এসব অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব। একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা