ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হয়ে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীরা এই হটলাইনে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এসব প্রবাসী যদি মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করেন, তাহলে সরকার তাদের পরিস্থিতি বিবেচনায় সহায়তার ব্যবস্থা করবে।'

তিনি আরও বলেন, ম'ধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কোনো বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে। এ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে অবগত আছেন।'

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 'হোলি উৎসব মূলত মনিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। দেশের মনিপুরী জনগোষ্ঠীর নানা সমস্যা রয়েছে এবং সরকার সেসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।'

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও মনিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী