পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক সেনাসদস্যসহ আরও ছয় যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন শিশুটির মা শারমিন আক্তার ওরফে আনারকলি (৩৫), চকরিয়ার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তাঁর দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), ফাঁসিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাসদস্য সাহেদ করিম (৩০)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত হওয়ায় শিশুটির মা শারমিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের বরাত দিয়ে তিনি জানান, তারা চকরিয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। পথে মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী বলাকা সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইমরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করেছে এবং বাসটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব