তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে স্টারমারের চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ঢাকার ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অভিনন্দনপত্রটি প্রকাশ করে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তারিখে লেখা চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানান তিনি।

চিঠিতে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় কিয়ার স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। একই সঙ্গে অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কিয়ার স্টারমার জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই অভিনন্দন বার্তার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের নতুন এক অধ্যায় সূচিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি