আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ব্যবসায়ীদের সঙ্গে কাল বসছে সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বাংলাদেশের সঙ্গে করা বাণিজ্যচুক্তি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপ করা শুল্ক বাতিল করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে সব দেশের ওপর ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

এ অবস্থায় আগামীকাল বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালের এই বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত থাকবেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বাণিজ্যচুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় নিয়েই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে। তার ভাষায়, সামনে কীভাবে এগোনো হবে, সেটি আলোচনা করেই ঠিক করতে হবে।

রপ্তানিকারকদের মতে, পাল্টা শুল্কের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছিল। সেই পাল্টা শুল্ক বাতিল হওয়ায় চুক্তিটির ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে। চুক্তি কার্যকর না থাকলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার যে সাধারণ শুল্কহার নির্ধারণ করবে, সেটিই প্রযোজ্য হবে বলে তারা মনে করছেন।

ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিটি এড়ানো সম্ভব কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। এড়ানো না গেলে বিদ্যমান চুক্তি অনুযায়ী ১৯ শতাংশ হারে শুল্ক দিতে হবে। শুল্ক কমাতে হলে চুক্তি পুনর্মূল্যায়ন ছাড়া বিকল্প নেই। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে এখন এগোনো ঠিক হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত দরকার বলে তারা মনে করছেন।

এই প্রেক্ষাপটে গতকাল সোমবার ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চান। বিভিন্ন মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আপাতত সবার জন্যই ১০ শতাংশ বাড়তি শুল্ক নির্ধারিত হলেও ভবিষ্যতে কী হবে, তা পরিষ্কার নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির পরিণতিও অনিশ্চিত। বুধবারের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অবস্থান জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, চুক্তি পুরোপুরি বাতিল না করে এমনভাবে পুনর্মূল্যায়ন করা উচিত, যাতে দুই পক্ষই লাভবান হয়, কারণ বর্তমান চুক্তিটি তার ভিত্তি হারিয়েছে।

সাম্প্রতিক চুক্তি অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর রয়েছে। তবে মার্কিন তুলা ব্যবহার করলে শূন্য শুল্কে রপ্তানির সুযোগ রয়েছে। এর বিনিময়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা, সয়াবিন এবং অন্তত চারটি বোয়িং বিমান কেনার অঙ্গীকার করতে হয়েছে।

এদিকে শুল্ক ইস্যুতে মার্কিন সুপ্রিম কোর্টের আদেশ ও ট্রাম্প প্রশাসনের অবস্থান ঘিরে সৃষ্ট জটিলতার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত রাখবে। একই সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারতও।

এই অবস্থায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে ‘খেলার চেষ্টা’ করবে, তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে এবং তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব