ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানী ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি দক্ষভাবে সামাল দিতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, 'ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যারা দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ও আশ্রয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখবে।'

বৈঠকে রাজধানীর সব খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি আশ্রয়কেন্দ্র ও উদ্ধার কার্যক্রমের সহায়ক স্থান হিসেবে চিহ্নিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া ভূমিকম্পের সময় করণীয় ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সরকারপ্রধান। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে এ পরিকল্পনা উপস্থাপন করা হবে। ওই বৈঠকেই দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি