না’গঞ্জ বন্দরে ডাকাতিকালে গনপিটুনিতে ডাকাত নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে আহত অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য (৩৩) নিহত হয়েছে।  সোমবার ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই দোকান কর্মচারীকে আটক করেছে। আটককৃতরা হলো সোহান(৩০) ও সানী(২৫)।  রোববার গভীর রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানী তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। জ্বালানী তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬জনের ডাকাত দল এসে তালা ভেঙ্গে দোকানে ঢুকে  তাদের মারধর করে। এ সময় তারা ডাক চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হন।  পালানোর সময় ২জনকে জনতা ধরে ফেলে। এ সময় তাদের গণপিটুনি দেয়ার সময় একজন কৌশলে পালিয়ে গেলেও অপরজন গণপিটুনিতে  আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতকে হাসপতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী সন্দেহে  একজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী  । পুলিশ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । নিহতের লাশ   মর্গে প্রেরণ করা হয়েছে। আর দোকানের মালিক সোহান ও কর্মচারী সানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের  পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যপারে ঘটনাস্থলে আসা সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার  সমস্যার কারণে তাৎক্ষনিক পরিচয় শনাক্ত যায়নি। আমরা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ