মুখোমুখি ব্রাজিল-জাপান, কী বলছে অতীতের হিসাব?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। শক্তিমত্তা, অভিজ্ঞতা এবং ফিফা র‌্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮তম স্থানে। মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটিতে। তবে সেই একমাত্র জয়টি এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে।

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। ওই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে রয়েছেন। ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০টি ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল আটটি। এই লড়াইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন নয়টি গোল।

অতীতের পরিসংখ্যান, ফিফা র‌্যাঙ্কিং ও অভিজ্ঞতা ব্রাজিলকে এগিয়ে রাখলেও সর্বশেষ সাক্ষাতে জাপানের জয় নকআউট পর্বের এই ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ করেছে। তাই দুই দলের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা