মহাকাশ থেকে হামলায় সক্ষম অস্ত্র তৈরি করছে ইসরায়েল: কাটজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জনে ইসরায়েল নতুন ধরনের লেজার প্রযুক্তি উন্নয়নের কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার সামরিক বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই খাতে বিশ্বের শীর্ষ শক্তি হওয়ার লক্ষ্য নিয়েই ইসরায়েল এগোচ্ছে।

কাটজের বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যে অগ্রাধিকার নির্ধারণ করেছে, তার অন্যতম হলো দেশের সেরা মেধাবীদের এই কর্মসূচিতে যুক্ত করা। তিনি দাবি করেন, বর্তমানে কোনো দেশেরই মহাকাশ থেকে হামলা চালানোর পূর্ণাঙ্গ সক্ষমতা নেই এবং ইসরায়েল এ ক্ষেত্রে নেতৃত্ব অর্জন করতে চায়।

তিনি আরও বলেন, এ ধরনের সক্ষমতা অর্জিত হলে তা শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আঘাত হানা এবং কৌশলগত সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে। গত বৃহস্পতিবারও কাটজ মহাকাশভিত্তিক হামলার সক্ষমতায় শীর্ষ শক্তি হওয়ার অঙ্গীকারের কথা বলেছিলেন। তবে এবারই প্রথম তিনি নির্দিষ্টভাবে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তির কথা উল্লেখ করলেন।

লেজার অস্ত্র উন্নয়নে ইসরায়েল ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দেশটি ‘আয়রন বিম’ নামে স্থলভিত্তিক একটি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধবিমান থেকে লেজার নিক্ষেপের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিফিংয়ে কাটজের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি মূলত ইরানকে লক্ষ্য করেই মন্তব্য করেছেন। চলতি বছর ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েল ইরানের কয়েকটি মহাকাশ-সম্পর্কিত স্থাপনায় হামলা চালিয়েছিল, যেগুলোর মধ্যে স্যাটেলাইটবিরোধী সক্ষমতা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও ছিল।

তবে রাশিয়া ও চীনের মহাকাশ সক্ষমতা নিয়ে কাটজের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই দুই দেশ অতীতে নিজেদের স্যাটেলাইট ধ্বংস করে পরীক্ষামূলক অভিযান পরিচালনা করেছে।

বিদেশি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লেজার প্রযুক্তি ভবিষ্যতে শত্রুপক্ষের স্যাটেলাইট অচল বা ধ্বংস করতে ব্যবহৃত হতে পারে। এমনকি মহাকাশে সংঘর্ষের ফলে তৈরি হওয়া ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখতে পারে।

এদিকে বিশ্লেষকদের মধ্যে এমন জল্পনাও রয়েছে যে, মহাকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ইসরায়েলের ‘অ্যারো–৩’ ব্যবস্থা তাত্ত্বিকভাবে স্যাটেলাইটবিরোধী সক্ষমতাও প্রদান করতে পারে। তবে আধুনিক মহাকাশ প্রতিযোগিতায় শুধু ধ্বংস নয়, বরং স্যাটেলাইট অচল করা, জ্যামিং করা, কক্ষপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা লেজার ব্যবহারের মতো নানা কৌশল নিয়েও বিভিন্ন দেশ কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর