মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন সাংবাদিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আর্জেন্টিনার এক টেলিভিশন উপস্থাপকের প্রচারিত তথ্যকে কেন্দ্র করে ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় এবং মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরে জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়া এবং হোর্হে মেসি সুস্থ আছেন।

শুক্রবার প্রকাশিত নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা সরাসরি সম্প্রচারে ভুল তথ্য প্রচার করেছিলেন। এ ঘটনার পর তিনি নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।

প্রতিবেদন অনুযায়ী, একটি সরাসরি অনুষ্ঠানে ফ্লোরেন্সিয়া পেনা দর্শকদের উদ্দেশে বলেন, তিনি একটি দুঃসংবাদ জানাতে চান এবং দাবি করেন, মেসির বাবা মাত্রই মারা গেছেন।

এরপর তিনি আরও বলেন, চলমান বিশ্বকাপের মাঝপথে মেসিকে আর্জেন্টিনা দলের শিবির ছেড়ে দেশে ফিরতে হতে পারে।

তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, এ তথ্যের কোনো ভিত্তি নেই এবং হোর্হে মেসি জীবিত ও সুস্থ রয়েছেন। ভুল তথ্য প্রচারের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই উপস্থাপক।

ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে পরবর্তীতে ফ্লোরেন্সিয়া পেনা পদত্যাগ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা