মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেলের দাম ব্যারেল প্রতি ছাড়াল ১০০ ডলার, বিশ্ববাজারে অস্থিরতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাত তীব্রতা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে সোমবার (৯ মার্চ) বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। একই সঙ্গে বড় ধরনের দরপতন দেখা গেছে বিশ্ব শেয়ারবাজারেও।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের সরবরাহ বিশ্ববাজার থেকে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে জ্বালানি বাজারে চাপ দ্রুত বেড়েছে।

সপ্তাহান্তে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের অন্তত পাঁচটি জ্বালানি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর তেহরানের কিছু এলাকায় ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সময়ে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলকভাবে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি প্রায় এক সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। সাধারণত সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লেনদেন শুরুর সময়ই ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ১০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১৯ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭২ ডলারে।

এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। সোমবার টোকিও স্টক এক্সচেঞ্জে জাপানের নিক্কেই সূচক ৬ দশমিক ৩ শতাংশ কমে গেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক কমেছে ৫ দশমিক ৯ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক প্রায় ৩ দশমিক ৯ শতাংশ নেমে গেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্ব নিরাপত্তা ও শান্তির জন্য সামান্য মূল্য। তার দাবি, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা গেলে তেলের দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

অন্যদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যদি বিশ্ব ব্যারেলপ্রতি ২০০ ডলারের তেল মেনে নিতে পারে, তাহলে এই যুদ্ধ চালিয়ে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের ঘাটতি বিশ্ববাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। বছরের শুরুতে যেখানে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬০ ডলার, সেখানে বর্তমানে তা প্রায় দুই-তৃতীয়াংশ বেড়ে গেছে।

এদিকে কাতারের জ্বালানি মন্ত্রীও সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী শত শত তেলবাহী জাহাজ এখন স্থবির হয়ে আছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুমকি দিয়েছে, এই পথ ব্যবহার করলে যেকোনো জাহাজে হামলার ঝুঁকি রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক