মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে নবীনগরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বুধবার সকালে মাঝিকাড়া গোপালপুর সড়কে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে সংসদ সদস্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিতদের মাঝে চারা বিতরণ করেন।

প্রধান অতিথি অ্যাড. আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সফল করতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও জনসাধারণের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুবদল নেতা মোঃ মজনু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু কাউছারসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান