মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপাতি বিজয়–এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে দুই তারকার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, বিজয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মান্না। ভক্তদের অনেকেই দাবি করছেন, প্রায় দুই দশক আগে তোলা হয়েছিল ছবিটি।

তবে ছবি ছড়িয়ে পড়ার পরপরই এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে মনে করছেন, এটি বাস্তব কোনো ছবি নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

কিছু ভক্ত আবার ধারণা করছেন, ছবিটি চেন্নাইয়ে তোলা হতে পারে। তাদের মতে, ২০০০ সালের শুরুর দিকে মান্নার কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে হয়েছিল। সে সময় ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজ নিয়ে তিনি নিয়মিত সেখানে যেতেন। একই সময়ে বিজয়ও তামিল চলচ্চিত্রে সক্রিয় ছিলেন। ফলে তখন তাদের দেখা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।

মান্নার স্ত্রী শেলি মান্না ছবিটির সত্যতা নিশ্চিত করতে পারেননি। গণমাধ্যমকে তিনি বলেন, ঘটনাটি অনেক আগের হওয়ায় স্পষ্টভাবে মনে নেই। মান্না কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রায়ই ভারতে যেতেন। বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

ছবিটি ঘিরে ভক্তদের মধ্যেও নানা আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক, যার সিনেমায় বাস্তব জীবনের প্রতিফলন দেখা যেত। আবার কেউ মন্তব্য করেছেন, রাজনীতি থেকে দূরে থাকায় মানুষের কাছে তার সম্মান অটুট রয়েছে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দর্শকের সঙ্গে গভীর সংযোগই মান্নার দীর্ঘ জনপ্রিয়তার মূল কারণ। পুরো ক্যারিয়ারে তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই তুলে ধরেছিলেন।

অন্যদিকে বিজয় বর্তমানে তামিল চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়ে তিনি তামিলনাড়ুর একজন প্রভাবশালী জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ভাইরাল এই ছবি বাস্তব হোক বা কৃত্রিমভাবে তৈরি—এটি মূলত দুই জনপ্রিয় তারকার প্রতি ভক্তদের আবেগ ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি