লেবাননে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা: নিহত ১২, আহত অর্ধশতাধিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এসব হামলার ঘটনা ঘটে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ’র বরাতে জানা যায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকার রিয়াক শহরের একটি বহুতল ভবনে চালানো বিমান হামলায় ১০ জনের বেশি নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননের সিদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় আরও অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার শিকার ভবনটি আগে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে মানবিক খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর পরিচালিত হচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেকা উপত্যকার বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন সামরিক নেতাও রয়েছেন।

অন্যদিকে আইন আল-হিলওয়ে ক্যাম্পে হামলার বিষয়ে ইসরায়েলের ভাষ্য, সেখানে হামাসের একটি ‘কমান্ড সেন্টার’ ধ্বংস করা হয়েছে। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে একে ‘বানোয়াট’ আখ্যা দিয়েছে। তাদের দাবি, শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং হামলায় সাধারণ মানুষই হতাহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েল লেবাননে ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। এতে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে গেছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

এ ঘটনার পর লেবানন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

তাদের অভিযোগ, ইসরায়েল নিয়মিতভাবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং লেবাননের পাঁচটি এলাকা এখনো দখলে রেখেছে। ফলে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং বাস্তুচ্যুত হাজারো মানুষ ঘরে ফিরতে পারছেন না।

এর আগে গত রোববার সিরিয়া সীমান্তের কাছেও ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন। ইসরায়েল তাদের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)–এর সদস্য বলে দাবি করেছিল।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক