লাখো মানুষের ঢলে খামেনির প্রথম জানাজা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রথম জানাজা রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ছয় দিনব্যাপী শেষ বিদায় কর্মসূচির দ্বিতীয় দিনে গ্র্যান্ড মোসল্লায় খামেনির পাশাপাশি তার পরিবারের সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়। সেখানে খামেনির সঙ্গে তার জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির মরদেহ রাখা হয়েছিল।

জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও নেতারা অংশ নেন। এছাড়া অন্তত ৭০টি দেশের কূটনীতিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিত্বের পাশাপাশি লাখো সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। আফগানিস্তান ও ইরাক সীমান্ত পেরিয়েও বিপুলসংখ্যক মানুষ এ আয়োজনে যোগ দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ছয় দিনব্যাপী শেষ বিদায়ের তৃতীয় দিনে পবিত্র নগরী কোমে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন নাসের মাকারেম শিরাজি। পরে মাশহাদে অনুষ্ঠিত শেষ জানাজায় ইমামতি করবেন হোসেইন নুরি হামেদানি।

এর আগে মরদেহ আরও রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর ইরানের মাশহাদে আলী খামেনিকে দাফন করা হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজার রেকর্ড রয়েছে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির জানাজার। তেহরানে তার শেষ বিদায়ে এক কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিল, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আলী খামেনির শেষ বিদায়েও প্রায় দুই কোটি মানুষের সমাগম ঘটতে পারে, যা নতুন এক নজির গড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা