কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম শরিফ (২৬)। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজারখোলা গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাইকেল চালিয়ে শহীদ মিনারের দিক থেকে আসা তিন শিক্ষার্থীর দিকে সরাসরি সাইকেল তুলে দেওয়ার উপক্রম করলে তারা পেছনে সরে যান। এ সময় শরিফ তাদের সঙ্গে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করেন। পরিস্থিতি দেখে বাংলা বিভাগের শিক্ষার্থী রাফি অভিযুক্তের পরিচয় জানতে চাইলে তার সঙ্গেও মারমুখী আচরণ শুরু করেন তিনি। পরে কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমরা তিনজন মিলে শহীদ মিনার থেকে রাত আনুমানিক ১০টার দিকে ক্যাফেটেরিয়া সড়ক দিয়ে আসছিলাম। হঠাৎ একজন বহিরাগত সাইকেল চালিয়ে সরাসরি আমাদের তিনজনের দিকে সাইকেল তুলে দেওয়ার উপক্রম করলে আমরা পেছনে সরে যাই। এরপর লোকটি আমাদের মাঝখানে সাইকেল দাঁড় করিয়ে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করতে থাকে। আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে কিছু বলিনি। তখন বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই (রাফি) তাকে আটকানোর চেষ্টা করলে সে তার সঙ্গেও খারাপ ব্যবহার শুরু করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী এসে তাকে আটক করেন। আমরা এখন নিজেদের ক্যাম্পাসেও নিরাপদ বোধ করছি না। আমরা চাই, এসব ইভটিজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “এক বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল অফিসে নিয়ে আসে। পরে তার পরিবারের সদস্যরাও সেখানে আসেন। তার বাবা জানান, তার মানসিক সমস্যা রয়েছে এবং গত কয়েক দিন ধরে তিনি এমন আচরণ করে আসছেন। পরবর্তীতে ক্যাম্পাসে আর প্রবেশ করবেন না—এই মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে