কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংকের কর্মকর্তা তনয় সাহা, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু ও নাসির উদ্দিনসহ মুরাদনগর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান বলেন, “আজকের আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি সবসময় মনে থাকে। আন্দোলনের সময় সহযোদ্ধা ভাইদের পাশে পাওয়া, বিপদে সতর্ক করা—এগুলো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বড় সুবিধা। সংগঠনের সদস্যরা সবসময় একে অপরের ভালো চায়, ক্ষতি চায় না।”

লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, “এই সংগঠনে এলে আমি আমার শেকড়কে খুঁজে পাই। আমি চোখ বন্ধ করে বলতে পারি, এখানকার সবাই আমার সন্তানের মতো। যারা বিসিএস দিতে চাও, তাদের পরামর্শ দেব পুরোনো পড়াগুলো নিয়মিত রিভিশনে রাখবে। জীবনে পাস-ফেল আসবেই, কিন্তু লেগে থাকতে পারলেই সফলতা আসবে।”

সভাপতি সাইদুল ইসলাম বলেন, “নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সংগঠন একটি পরিবারের মতো, যেখানে সবাই একে অপরের খোঁজখবর রাখে এবং প্রয়োজনে সহযোগিতা করে। আমরাও সবাই মিলে সেই পারিবারিক বন্ধন বজায় রাখব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে