কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ– ইউট্যাব) কুবি শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউট্যাব কুবি শাখার সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনের সঞ্চালনায় ইফতারের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ইউট্যাব কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমাদের দেশে এখন অনেকটাই কাঙ্ক্ষিত অবস্থা ফিরে এসেছে। আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের সবার উচিত একসঙ্গে থাকা এবং সবার সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা। পাশাপাশি শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলা এবং আমাদের ভিশন ও মিশন অনুযায়ী এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি।’

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘ইউট্যাবের আয়োজনে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা বিশ্বাস করি, দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। ইউট্যাব বিভিন্ন সময়ে শিক্ষকদের ন্যায্য দাবিতে মাঠে ছিল। স্বতন্ত্র পে স্কেলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে, আশা করছি তা দ্রুত বাস্তবায়িত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি—এটাই কামনা।’

ইউট্যাব কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘স্বল্প প্রস্তুতির মধ্যেই এই আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে কার্যকর শিক্ষক সমিতি না থাকায় পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক। আজকের আয়োজনের মূল উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা, একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। আমরা চাই শিক্ষক-শিক্ষার্থী সবাই ঐক্যবদ্ধ থাকুক।’

ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে