কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে হান্নান–সাইদুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।

১৮ জানুয়ারি (রবিবার) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও সোশ্যাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন এবং পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারী রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “প্রথমেই মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ যাঁদের হাত ধরে যাত্রা শুরু করেছে, তাঁদের প্রতি অসংখ্য ধন্যবাদ। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সবার সার্বিক সহযোগিতা কাম্য।”

সভাপতি হান্নানুল আলম বলেন, “পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছর ধরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র এবং জুলাই স্মরণে স্মৃতিমিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কাজ করে আসছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।”

উল্লেখ্য, “মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে”—এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে একজন সুবিবেচক ও সচেতন নাগরিক গড়ে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে