কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন তিনটি বাস। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপহার হিসেবে বাসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বাস তিনটি ক্যাম্পাসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ—১১ জুলাই নিয়ে স্মৃতির মিনার’ শীর্ষক স্মরণসভায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাসগুলো প্রস্তুত করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার বাস তিনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়।

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন,
“নতুন তিনটি বাস আজ ক্যাম্পাসে পৌঁছেছে। উপাচার্যের অনুমতিক্রমে আগামীকাল বাসগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বাসগুলো চলাচল শুরু করবে।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বাস সংযোজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াত সুবিধা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে