কুবি গাউসিয়া কমিটির নতুন নেতৃত্বে সাইদুর ও আরমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান।

গত ৩ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত ইফতার মাহফিলে কাউন্সিলের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মহসিন চৌধুরী মাহি।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, “সংগঠনটি নিয়মিত কার্যনির্বাহী কমিটি সেশন আয়োজনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এছাড়াও ইফতার মাহফিল, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা ও হামদ-নাত প্রতিযোগিতার মাধ্যমে সমাজে মানবতা ও ইসলামী মূল্যবোধ প্রচারে কাজ করে যাচ্ছে।”

সদ্য মনোনীত সভাপতি সাইদুর রহমান বলেন, “গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সমাজসংস্কারমূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী শান্তি, মানবিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের আদর্শ প্রচার করে এবং আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রেমকে জীবনদর্শন হিসেবে ধারণ করে নৈতিক, দায়িত্বশীল ও সেবামূলক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, “এই লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালের ২৯ জুলাই গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শাখাটি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে