কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল, এলাকায় সমালোচনার ঝড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রার্থী হাফিজ ভূইয়ার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার দুপুরের পর থেকে হাফিজ ভূইয়ার মাদক সেবনের একটি ছবি বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হলেও প্রস্তাবিত কমিটির সভাপতির মাদক সেবনের ছবি প্রকাশ পাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চাপিতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে হাফিজ ভূইয়ার নাম অন্তর্ভুক্ত করে থানায় তালিকা জমা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, একজন মাদকাসক্ত ব্যক্তির মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। তাই হাফিজ ভূইয়াকে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির পদ থেকে বাদ দিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে হাফিজ ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছবিটি অনেক আগের। আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটি ছড়িয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের কমিটি এখনো চূড়ান্ত হয়নি। ইউনিয়ন থেকে প্রস্তাবিত তালিকা দেওয়া হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করব। বিতর্কিত কাউকে কমিটিতে রাখার সুযোগ নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার