খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প এক যুগেও অধরা, প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
২০১৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্প এক যুগ পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ অবস্থায় প্রকল্পটির দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিলম্ব ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ১২ বছর ধরে প্রকল্পটির মেয়াদ বারবার বাড়ানো হলেও কেন নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পটি ২০১৩ সালের জুলাইয়ে অনুমোদন পায়। তবে বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজ শুরু হতে দীর্ঘ সময় লেগে যায়। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে কাজ চললেও প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৭০ শতাংশ।

এ সময়ের মধ্যে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান লিমিটেড ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড কাজ অসমাপ্ত রেখে অতিরিক্ত বিল উত্তোলনের পর কাজ বন্ধ করে দেয়। দীর্ঘদিন কাজ স্থগিত থাকায় গত ৭ আগস্ট তাদের কার্যাদেশ ও চুক্তি বাতিল করা হয়।

প্রাথমিকভাবে ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই বছর মেয়াদি প্রকল্পটি ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় একাধিক ধাপে মেয়াদ বাড়ানো হয়। প্রথমে এক বছর, পরে দুই বছর, এরপর এক বছর, তিন বছর, দুই বছর, ছয় মাস এবং আরও ছয় মাস মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ বর্ধিত মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হলেও প্রকল্পের অগ্রগতি ৭০ শতাংশেই আটকে থাকে। ফলে অবশিষ্ট কাজ শেষ করতে অষ্টম দফায় আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের ব্যয়ও কয়েক দফায় বাড়ানো হয়েছে। প্রথম সংশোধনীতে ব্যয় ২৮ কোটি টাকা এবং দ্বিতীয় সংশোধনীতে আরও ১৩২ কোটি টাকা বৃদ্ধি করা হয়। ফলে ৯৮ কোটি ৯০ লাখ টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ২৫৯ কোটি টাকায় পৌঁছায়। পরে ব্যয় কিছুটা কমিয়ে ২৫৪ কোটি টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি