খাস জমিতে গড়ে উঠছে মিয়াওয়াকি বন, কুয়াকাটায় সবুজায়নের নতুন উদ্যোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫ দশমিক ৫ একর উদ্ধারকৃত খাস জমিতে গড়ে তোলা মিয়াওয়াকি ফরেস্ট কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগে ইতোমধ্যে ২৭ প্রজাতির প্রায় ৩ হাজার ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কুয়াকাটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

এ ছাড়া অনুষ্ঠানে বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও দখলকৃত ৫ দশমিক ৫ একর খাস জমি উদ্ধার করে সেখানে জাপানি উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওয়াকির উদ্ভাবিত মিয়াওয়াকি পদ্ধতি অনুসরণে ঘন ও টেকসই বনভূমি গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। এ পদ্ধতিতে স্থানীয় প্রজাতির গাছ একসঙ্গে রোপণ করে অল্প সময়ে প্রাকৃতিক বনভূমির মতো পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে এলাকাটিকে একটি সমৃদ্ধ সবুজ বনায়নে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার লক্ষ্যে কুয়াকাটার এ সবুজ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আবিদ হাসান সাইমুম/সদ্য সংবাদ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী