খামেনির শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখো মানুষ সমবেত হয়েছেন। মানুষের উপস্থিতি সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে।

দাফন প্রক্রিয়ায় অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে উপচে পড়া ভিড় দেখা গেছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শোকের পোশাক পরিহিত বিপুলসংখ্যক মানুষ বন্ধ মেট্রো স্টেশনের প্রবেশপথের সামনে অপেক্ষা করছেন। দরজা খোলার পর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা সেখানে জড়ো হন।

এদিকে সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শ্রদ্ধা নিবেদনের সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের কান্নার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার তেহরানে শ্রদ্ধা নিবেদনের সময়ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবেগ ধরে রাখতে পারেননি।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান বলেন, শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি জানান, শনিবার সকাল ৬টায় গ্র্যান্ড মোসাল্লার দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে প্রবেশের সুযোগ ছিল না। নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা