খামেনির শেষ বিদায়ে কেন অনুপস্থিত ছেলে মোজতবা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামলেও সেখানে দেখা যায়নি তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে। বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও বিশ্লেষকদের মতে, এর পেছনে মূল কারণ নিরাপত্তা শঙ্কা।

জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ শনিবার (৪ জুলাই) আলজাজিরাকে বলেন, মোজতবার শেষ বিদায়ে অনুপস্থিত থাকার বিষয়টি খুবই বোধগম্য। তার ভাষ্য, ইরান আশঙ্কা করছে—এ ধরনের বড় সমাবেশকে লক্ষ্য করে ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করতে পারে।

পল মুসগ্রাভ বলেন, “ইরান সম্ভবত মনে করছে, এই অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ইসরায়েল নেতৃত্ব পর্যায়ে হামলার চেষ্টা করতে পারে। অতীতে এ ধরনের বড় আয়োজন রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।”

তবে তিনি মনে করেন, নিরাপত্তা উদ্বেগ থাকলেও দেশের সর্বোচ্চ নেতাকে দীর্ঘ সময় জনসম্মুখের বাইরে রাখা ঠিক হবে না। কারণ, মোজতবাকে সর্বশেষ কয়েক মাস আগেই প্রকাশ্যে দেখা গিয়েছিল।

তার মতে, ইরানের এমন একটি উপায় খুঁজে বের করা দরকার, যাতে বোঝানো যায় সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নন; বরং তিনিই দেশের প্রকৃত দায়িত্বে আছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এর আগে শুক্রবার বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খামেনিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো মানুষ।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা