খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত জকসু নির্বাচন, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পর্যায়ের শোকের কারণে জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে নির্ধারিত তফশিল অনুযায়ী, আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভা শেষে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পরপরই শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পরে উপাচার্য ভবনের ফটক অবরোধ করে অবস্থান নেন।

বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, 'কোনোভাবেই নির্বাচন স্থগিত করা যাবে না। আমরা আমাদের নির্বাচন আদায় করে নেব। এই স্থগিতাদেশ আমরা মানি না। একজন শিক্ষার্থীও ভোট না দিয়ে ক্যাম্পাস ছাড়বে না।'

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, 'জকসু কোনো রাজনৈতিক নির্বাচন নয়। এটার ভিত্তিতে নির্বাচন স্থগিত করা অযৌক্তিক। আমরা ভোট দিতে এসেছি, ভোট না দিয়ে যাব না। আজ যদি নির্বাচন স্থগিত হয়, তাহলে ভবিষ্যতে আর নির্বাচন হবে না।'

নির্বাচন স্থগিতের ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তবে নতুন নির্বাচনী তারিখ এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল