জকসুর শিবির প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫–কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির-সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।

শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।

নোটিশে বলা হয়, জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করেছে, গত ২৭ নভেম্বর (২০২৫) ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত প্রার্থীদের প্যানেলের পক্ষে কয়েকজন প্রার্থী ও সমর্থক জকসু প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানান উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন।

নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের এ ধরনের আচরণ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’ এবং ‘জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে উক্ত প্রার্থীদের এ ধরনের আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাদের আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে