জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৮টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম।
এর আগে ২৬টি কেন্দ্রের ফল ঘোষণার সময় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব ৩৫১ ভোটে এগিয়ে ছিলেন। তবে পরবর্তী দুটি কেন্দ্রের ফল যুক্ত হওয়ার পর ব্যবধান পাল্টে যায়।
সর্বশেষ হিসাব অনুযায়ী— রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ৩,৭২৯ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৩,২৯৮ ভোট ফলে এখন পর্যন্ত রিয়াজুল ইসলাম ৪৩১ ভোটে এগিয়ে রয়েছেন।
এখনো ১১টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলের ওপর চূড়ান্ত ফলাফল নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।