জবির বিশেষ বৃত্তির বিজ্ঞপ্তিতে ২০২৬ লেখা নিয়ে আপত্তি, সংশোধনের আশ্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য সদ্য প্রকাশিত ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ এর কার্যকারিতার সাল নিয়ে আপত্তির সৃষ্টি হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে নীতিমালাটি ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। তবে প্রশাসন বিষয়টিকে ‘টাইপিং মিসটেক’ হিসেবে উল্লেখ করে দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) ও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ বৃত্তি নীতিমালার বিষয়টি জানানো হয়।

​বিজ্ঞপ্তির ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘উক্ত নীতিমালা ০১/০৭/২০২৬ তারিখ হতে কার্যকর হবে।’ মূলত ২০২৫ সালের নীতিমালায় এক বছর পর কার্যকর হওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি মো. আব্দুল আলিম আরিফ বলেন, ‘বিশেষ বৃত্তি অবশ্যই ২০২৫ সালের জুলাই থেকে দিতেই হবে। আশা করি প্রশাসনের কিয়ামত হওয়ার আগেই নিজের ভুল সংশোধন করে নিবে।’

​বিষয়টি নিয়ে জানতে চাইলে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি টাইপিং মিসটেক বা অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা বিষয়টি নজরে আসার পরপরই সংশোধনের উদ্যোগ নিয়েছি। দ্রুত এটি সংশোধন করে পুনরায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এর আগে, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও মেধার মূল্যায়নে এই ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ অনুমোদিত হয়। সিন্ডিকেটে পাস হওয়ার প্রায় এক মাস পর এটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হলো, যেখানে অসতর্কতাবশত সালের এই বিভ্রাট ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে