জাপানে বাংলাদেশি কর্মীদের সুযোগ আরও বাড়ানোর প্রত্যাশা প্রতিমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ১৭:০০:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ। পারস্পরিক সহযোগিতা আরও জোরদার ও সম্পর্কের পরিধি সম্প্রসারণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ।

ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ এবং দুই দেশ বর্তমানে কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে বিগ-বির উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয়পক্ষ আশা প্রকাশ করে যে, বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে।

সদ্য সংবাদ/এসআর

 

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২