জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামের এক নারীকে শ্বাসরোধে করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত লিপি আক্তার র‍্যাব-২ এর উপপরিদর্শক মহর আলীর স্ত্রী।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লিপি আক্তারের ১১ বছর বয়সী মেয়ে নিথি আক্তারও ঘটনাস্থলে ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। লিপি আক্তার চোরদের চিনে নেওয়ায় তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে স্বর্ণালঙ্কার লুট করার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিপি আক্তার কয়েক বছর ধরে মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসাটিতে থাকতেন।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’