জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ বছরে পদার্পণ: ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের আরেক মাইলফলক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জ্ঞান, প্রকৃতি ও প্রগতির অনন্য সহাবস্থানের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের দ্বারপ্রান্তে। দীর্ঘ ৫৫ বছরের পথচলা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি আজ ৫৬ বছরে পদার্পণ করেছে। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুগের পর যুগ ধরে জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

১৯৭১ সালের ১২ জানুয়ারি যে বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে, আজ তা হাজারো প্রাণের স্পন্দনে মুখরিত এক বিশাল পরিবার। পেছনের দিকে তাকালে দেখা যায়, ১৯৭০ সালের ২০ আগস্ট এক অর্ডিন্যান্সের মাধ্যমে এর গোড়াপত্তন। শুরুতে নাম ছিল ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’, যা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’।

সোমবার(১২ জানুয়ারি ) সকাল দশটায় পুরাতন কলা ভবনের সামনে মৃৎমঞ্চে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন এবং ভাষণ দানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। উদ্বোধনী ভাষণের পর শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রব এবং অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর উদ্বোধনী ভাষণে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে আগত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বলেন, 'দীর্ঘ সময় অতিক্রম করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের এ অবস্থান অর্জন করেছে। আমরা বর্তমান প্রায় ৩০ হাজার সদস্যের একটি পরিবার।২০২৪ সালের অভ্যুত্থানের এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অগ্রগণ্য ছিলো। ২০২৪ এর পরিবর্তনের পর আমাদের নতুন ভাবনা তৈরি হয়েছে। শুধু জ্ঞান অর্জনই নয়, এর পাশাপাশি নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিসে এটা আমাদের অঙ্গীকার। এ চর্চা অব্যাহত না রাখলে আবারো কোনো অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রাণ দিতে হবে।'

তিনি আরও বলেন ,'বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষেত্রেই আমরা অনৈতিকতার চর্চা দেখতে চাই না।'

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মৃৎমঞ্চ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিগণ অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময়ে আন্দোলনরত শহিদগণ এবং সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, অফিসার সমিতির সভাপতি, কর্মচারী সমিতির সভাপতি, জাকসু ভিপি, জিএস প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে মহিলা ক্লাব পরিচালিত রাগিণী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় শাখা বাঁধন কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয়, স্মৃতিচারণ, পুতুল নাচ, কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল এবং নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ এবং সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাকসু আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, র‌্যাম্প শো, ইনস্ট্রুমেন্ট ও ব্যান্ড সংগীতে অ্যাশেজ গান পরিবেশন করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হয়।
সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে