জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিবসটি উদযাপন করা হয় । এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
 
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও সারাদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠন নানা ধরনের কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে।
 
৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু)-এর আয়োজনে সকাল সাড়ে ৯টায়  ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে শুরু হয়।
 
এর আগে ,সকাল পৌনে সাতটার জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘ভিক্টোরি ডে রান’ শিরোনামে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন কর্মচারী অংশগ্রহণ করেন। দ্রুততম দৌড়বিদদের জন্য পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনের অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও স্পোর্টসচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয়।
 
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হচ্ছে।

এছাড়া, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ মিনারে 'ভিক্টরি হুইল উইথ শিবির' আয়োজন করা হয়।
 
বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিকাল সাড়ে পাঁচটায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করা হয়। রাতে বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।
 
সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে