জাবিতে বাঁধন মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন–এর মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তদান কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় কুমার। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জামান (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ)। সহ-সভাপতি হিসেবে আছেন সবুজ রায়।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ খন্দকার (ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগ), সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক  হিসেবে নির্বাচিত হয়েছেন আলী নেওয়াজ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারহান শিহাব।

কমিটিতে কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মারুফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহী এবং শীর্ষেন্দু সাহা শীর্ষ তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে  নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে আছেন: নৈতিক মজুমদার, নাবিল ইসলাম, বায়োজিদ হোসেন, জাবের হোসেন ও নিরব পাটোয়ারী।

উল্লেখ্য, বাঁধন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইউনিটের মাধ্যমে নিয়মিত রক্ত সংগ্রহ ও জরুরি রোগীদের রক্তদানের ব্যবস্থা করে থাকে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং স্বেচ্ছাসেবার চর্চার মাধ্যমে বাঁধন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

নতুন এই কমিটির মাধ্যমে মওলানা ভাসানী হল ইউনিটে বাঁধনের রক্তদান কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে