ইয়েমেনে সামরিক অভিযানে সৌদিকে ট্রাম্পের সমর্থন: অ্যাক্সিওস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাতে সৌদি আরবকে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস।

সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরির পর এ তথ্য সামনে আসে। সংবাদমাধ্যমটির মতে, এ পদক্ষেপ দুই পক্ষের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটাতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সোমবার হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে হুতিদের একটি প্রতিনিধিদল উড়োজাহাজে করে সানার উদ্দেশে রওনা দেওয়ার পর হামলাটি চালানো হয়। পরে উড়োজাহাজটি লোহিত সাগর উপকূলের আল হুদায়দাহ বন্দরে অবতরণ করে।

হুতিরা এ হামলার জন্য রিয়াদকে দায়ী করে সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে। এর পর তারা সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সানা বিমানবন্দরে হামলার কয়েক দিন আগেই ওয়াশিংটনের সমর্থন চেয়েছিল রিয়াদ। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত। পরে রুবিও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওই আলাপচারিতায় সামরিক অভিযানের জন্য সমর্থন চান যুবরাজ এবং ট্রাম্প তাতে সম্মতি দেন বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

সানা বিমানবন্দরে হামলার জন্য হুতিরা রিয়াদকে দায়ী করলেও ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার অভিযানের দায় স্বীকার করেছে। তবে তাদের দাবি, এতে সৌদি আরবের কোনো ভূমিকা ছিল না। অন্যদিকে সৌদি আরবও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

ইরানপন্থী শিয়া গোষ্ঠী হুতিরা ২০১৪ সালে সানা দখল করলে পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু