ইসরায়েলকে সহায়তার অভিযোগে ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিল হামাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগে এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গোষ্ঠীটির দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হন।

লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আশার্ক আল-আওসাত বৃহস্পতিবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামাস-সমর্থিত ‘রেজিস্ট্যান্স সিকিউরিটি’ বুধবার এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা নিশ্চিত করেছে। তাকে ‘এমএম’ কোডনামে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হামাস দাবি করে, ‘এমএম’-এর সরবরাহ করা তথ্যের কারণে ইজ্জ আল-দিন আল-কাসাম ব্রিগেডের সাবেক কমান্ডার ইজ্জ আল-দিন হাদ্দাদসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন।

হামাসের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত মে মাসে হাদ্দাদ নিহত হওয়ার পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। একইসঙ্গে আল-শিফা হাসপাতালে হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার সময়ও তিনি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে হামাস।

গোষ্ঠীটির ভাষ্য, গ্রেপ্তারের পর ওই ব্যক্তি অভিযোগ স্বীকার করেন। তিনি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার পাশাপাশি ইসরায়েলকে এমন তথ্য দেওয়ার কথাও স্বীকার করেছেন, যার ফলে গাজায় প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হন। হামাস আরও দাবি করেছে, তাকে আটক করার সময় তার কাছ থেকে নজরদারির সরঞ্জামও উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা