ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা, কারখানায় ধ্বংসযজ্ঞ; নিহত অন্তত ১৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিহতদের মধ্যে একটি কারখানায় কর্মরত শ্রমিকও রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির ভেতরে থাকা কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাইকৃত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই ইসফাহান শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়।

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইসফাহান অন্যতম বলে জানিয়েছে স্থানীয় সূত্র। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরানসহ দেশের ২০০টির বেশি শহরে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ইসফাহান ইরানের অন্যতম জনবহুল শহর। এখানে গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও সামরিক স্থাপনা রয়েছে। ফলে অন্যান্য শহরের মতো এখানকার শিল্প অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান