ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার: ইসরায়েলি সংবাদমাধ্যম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার জবাবে কাতার ইরানে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারের সামরিক বাহিনী। কাতারের হামলার বিষয়ে অবগত অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে ইসরায়েল টেলিভিশন চ্যানেল ১২ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ওই সূত্র জানায়, ইরানে কাতারের হামলার পর শিগগিরই সৌদি আরব দেশটিতে আরও হামলা শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানের আগের হামলার শিকার হওয়ার পর সৌদি আরবও শিগগিরই পাল্টা হামলা চালাতে পারে বলে ধারণা করছে ইসরায়েল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর চলমান হামলার পরও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি। তবে তাদের কয়েকটি দেশ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি।

তিনি বলেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পতিত হয়েছে এবং মাত্র একটি ক্ষেপণাস্ত্র দেশটির ভূখণ্ডে আঘাত হেনেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে গত চার দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা