ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির প্রতিনিধিদলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ—এমন দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। তবে পাকিস্তানের সাংবাদিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের আয়োজিত এক পডকাস্টে অংশ নিয়ে পেপে এসকোবার দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল। তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগেই নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানতে সক্ষম হয়।

এসকোবারের ভাষ্য অনুযায়ী, এ তথ্য পাওয়ার পর পাকিস্তান একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইসরায়েলকে সতর্কবার্তা পাঠায়। সেখানে প্রতিনিধিদলের ক্ষতি করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

মুসলিম বিশ্বের একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশ ইসরায়েলকে ঘিরে এ ধরনের দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই পক্ষের প্রাথমিক সমঝোতা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিতি পেয়েছে। এ নিয়ে পরবর্তী পর্যায়ের আলোচনায় জেনেভায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে সেনাপ্রধান আসিম মুনিরও প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

ইসরায়েল শুরু থেকেই এই আলোচনার সমালোচনা করে আসছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক প্রক্রিয়ায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সময়ে লেবাননে চলমান সামরিক অভিযানও আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে মোসাদের কথিত হত্যাচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সাংবাদিকেরা। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা সূত্রও অভিযোগটিকে বিকৃত প্রচারণা হিসেবে বর্ণনা করেছে।

এখন পর্যন্ত পাকিস্তান বা ইসরায়েল—কোনো দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ফলে পেপে এসকোবারের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা