শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এতে সভাপতি হিসেবে মোহাম্মাদ সাখাওয়াত হোসেন (সুজন হাওলাদার)কে মনোনীত করা হয়েছে।
গত ৪ জুলাই বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়, যা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।
কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সবুজকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে জাকির হোসেন কালু ঢালী এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে ইব্রাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।