ইবির দুই অনুষদে নতুন ডিন অধ্যাপক নাজিমুদ্দিন ও অধ্যাপক আতিকুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি অনুষদে নতুন ডিন নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।

শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে পূর্ববর্তী ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এ নিয়োগ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “আমি অবগত হয়েছি। তবে এখনো দায়িত্ব গ্রহণ করা হয়নি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।”

আইন অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘদিনের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখা আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করি। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, এর আগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সদ্য সাবেক ডিন হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং আইন অনুষদের সদ্য সাবেক ডিন আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামের মেয়াদ ২০ ডিসেম্বর শেষ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল