ইবি রোভার স্কাউটের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবু সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সালিক মো. সাজ্জাদকে মনোনিত করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রোভার স্কাউট ইবি গ্রুপ ইউনিটের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালিক মো. সাজ্জাদ বলেন, 'রোভার স্কাউটিং হলো শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ​আমরা স্বপ্ন দেখি এমন এক রোভার গ্রুপের, যা কেবল নামেই সক্রিয় থাকবে না, বরং কাজে ও দক্ষতায় হবে অনন্য। আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রোভারকে একজন স্বাবলম্বী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের অঙ্গীকার।'

সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, 'রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের গ্রুপকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য থাকবে রোভারদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ শক্তিশালী করা। আমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে