ইবি মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে সিওয়াইবির তদারকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদারকি করে এর সত্যতা পাওয়ার দাবি করেছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা।

বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে সংগঠনটির সদস্যরা মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে ঘটনাটি যাচাই করেন। ভুক্তভোগী শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্র হাবিবুল বাসার।

সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ জানান, “আমাদের এক জুনিয়র সদস্য সাত ডিসেম্বর মেডিকেল থেকে ওষুধ নেন। পরে তিনি দেখেন, ওই ওষুধের মেয়াদ গত নভেম্বরেই শেষ হয়ে গেছে। তিনটি ট্যাবলেট খাওয়ার পর বিষয়টি তার নজরে আসে। আজ তদারকিতে গিয়ে আমরা আরও একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ পাতা পেয়েছি। দায়িত্বরত কর্মকর্তাকে জানালে তিনি ভবিষ্যতে এমন হবে না বলে আশ্বস্ত করেছেন। তবে একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এমন অনিয়ম অগ্রহণযোগ্য। প্রয়োজনে আমরা বিষয়টি ভিসি স্যারের কাছেও জানাবো।”

এ বিষয়ে ইবি মেডিকেল সেন্টারের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস বলেন, “যদি এমন হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। হয়তো এক-দুইটি মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে যেতে পারে। এখন থেকে আমরা আরও সতর্ক থাকবো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ আর রাখবো না।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে