হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১৮, আজ আরও ২ জনের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১৮ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬২৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭১৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ৯৬৫ জন।

এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮৪ হাজার ৬২৭ জন, যাদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন ঢাকা বিভাগে এবং অপরজন সিলেট বিভাগে মারা যান বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল