ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপে খুব পরিচিত শক্তি না হলেও এবার নকআউট পর্বের বাধা পেরিয়ে নতুন ইতিহাস গড়েছে কলম্বিয়া। শনিবার কানসাস সিটিতে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি।

বিশ্বকাপে কলম্বিয়ার সেরা সাফল্য ২০১৪ আসরে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০১৮ সালে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। আর ২০২২ সালের বিশ্বকাপে জায়গাই হয়নি তাদের। এক আসর বিরতির পর বিশ্বকাপে ফিরে এবার নকআউট পর্ব পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। লুইস সুয়ারেসের ক্রস ঘানার ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও ব্লক করলেও ফিরতি বল চলে আসে সুয়ারেসের পায়ে। তিনি বল বাড়িয়ে দেন হোয়ান আরিয়াসের কাছে। সহজ সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান আরিয়াস।

গোলের পরও আক্রমণাত্মক খেলতে থাকে কলম্বিয়া। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি হয়। ঘানার মিডফিল্ডার কোয়াইসি সিবোর ভুল পাস ধরে বল নিয়ন্ত্রণে নেন হামেস রদ্রিগেস। পরে চিপ করে বল পাঠান লুইস দিয়াসের দিকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি দিয়াস।

৪২তম মিনিটে সুয়ারেসও গোলের কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে পরাস্ত করতে পারেননি। ফলে ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।

পুরো ম্যাচে ঘানার গোলরক্ষক আতি-জিগিকে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে। কলম্বিয়া লক্ষ্য বরাবর আটটি শট নিলেও ঘানা পুরো ম্যাচে গোলমুখে একটি শটও নিতে পারেনি।

৫৭তম মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়িয়েছিল কলম্বিয়া। সুয়ারেসের পাস থেকে আরিয়াস বল বাড়িয়ে দেন লুইস দিয়াসকে। দিয়াস গোল করলেও তিনি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।

নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা আট মিনিটেও আর কোনো গোল হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন কলম্বিয়ার খেলোয়াড়রা। গ্যালারিতে থাকা হলুদ জার্সিধারী সমর্থকেরাও বিজয় উদযাপন করেন।

ম্যাচে রেফারি ক্লেমেন্ত তারপিনকে বেশ কয়েকবার পকেট থেকে হলুদ কার্ড বের করতে হয়েছে। ঘানার তিন এবং কলম্বিয়ার দুই ফুটবলার সতর্কবার্তা পান।

এই জয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটি হবে শেষ ষোলোর শেষ লড়াই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা